Bangla Stylish Font Generator — রিকশা আর্ট বাংলা ফন্ট
Free Bangla stylish font generator: বাংলায় লিখুন, ঢাকার রিকশা পেইন্টারদের রঙে অক্ষর ফুটে উঠবে। PNG বা SVG ডাউনলোড করুন, ছবি কপি করুন, লিংক শেয়ার করুন। ফ্রি, ইনস্টল লাগে না, ফোনেও চলে। Type Bangla stylish text online in the open-source Rickshaw Rong rickshaw-art colour font; no bangla font download needed.
লিখুন / Type
ফন্ট লোড হচ্ছে…
Bangla stylish font generator — রিকশা আর্ট ফন্টে কীভাবে কাজ করে
উপরে বাংলায় লিখুন, নিচে সাথে সাথে রিকশা রং ফন্টে দেখবেন — প্রতিটা অক্ষরে লাল-হলুদ-সবুজ-নীল রং, ফুল-লতা-পাতা, কালো বর্ডার আর ছায়া, ঠিক ঢাকার রিকশার পেছনের মতো। যুক্তাক্ষর, কার, রেফ সব ঠিকমতো বসে, কারণ লেখাটা আসল Unicode বাংলা ফন্ট দিয়ে shape করা হয়, ছবি দিয়ে নয়। সবকিছু আপনার ব্রাউজারে চলে; আপনার লেখা কোনো সার্ভারে যায় না।
PixelLab, CapCut, Canva-তে বাংলা স্টাইলিশ ফন্ট
এই অ্যাপগুলো রঙিন ফন্ট (OpenType-SVG) সাপোর্ট করে না, তাই "bangla font download for pixellab" খুঁজে ফন্ট ফাইল নামালেও রং আসবে না। সহজ পথ: এখানে লিখে "স্বচ্ছ" টিক দিয়ে PNG ডাউনলোড করুন, তারপর PixelLab, CapCut, Alight Motion, InShot বা Canva-তে ছবি হিসেবে বসান। থাম্বনেইলের জন্য 2160 px, পোস্টারের জন্য 4K নিন — অক্ষরগুলো ভেক্টর থেকে আঁকা, তাই বড় করলেও ফাটে না।
Free Bangla font download for designers
If you work in Illustrator, Photoshop, InDesign or Affinity, install the font itself: Rickshaw Rong on GitHub (free, SIL Open Font License, commercial use allowed). It is a Unicode Bangla font, so Avro and every normal Bangla keyboard work; it is not a Bijoy ASCII font. In Illustrator turn on Preferences → Type → Show Indic Options once, and use Create Outlines when you want to recolour a letter. Chrome cannot display colour fonts, which is exactly why this online generator exists.
কেন রিকশা আর্ট
২০২৩ সালের ডিসেম্বরে UNESCO "ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং"-কে মানবজাতির Intangible Cultural Heritage তালিকায় তুলেছে, আর একই ঘোষণায় লিখেছে শিল্পটা হুমকির মুখে। ব্যাটারি রিকশায় ক্যানভাস নেই, পেইন্টাররা কাজ পাচ্ছেন না। এই ফন্ট সেই রংটাকে কম্পিউটারে তুলে রেখেছে, যাতে একটা সাইনবোর্ড, একটা বিয়ের কার্ড বা একটা ইউটিউব থাম্বনেইলেও ঢাকা থাকে। ফন্টটা ফ্রি; পরের ঐতিহ্য-ফন্টগুলো (নকশি কাঁথা, জামদানি, পটচিত্র) বানাতে এক কাপ চায়ের দামে পাশে থাকতে পারেন: buymeacoffee.com/teamzlab।